West Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সতর্কতা! একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া

West Bengal Weather: রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ছত্তিশগড়ের ওপরে গিয়ে শক্তি হারিয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কোনও সিস্টেম নেই। মৌসুমী অক্ষরেখাও উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে।

weather

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে মঙ্গলবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আপাতত মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩২.৫ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৮)
দমদম (২৭.৬)
দিঘা (২৬.৮)
মেদিনীপুর ২(২৭.৩)
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া (২৫.৪)
শ্রীনিকেতন (২৫.৮)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৫)
আসানসোল (২৬.৩)
পুরুলিয়া (২৩.১)
দার্জিলিং (১৭)
কালিম্পং (২২.৫)
কোচবিহার (২৮)
মালদহ (২৮.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+