West Bengal Weather: অতিপ্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তরে জারি সতর্কতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সকাল থেকে এই চলছে পরিস্থিতি। তুলনামূলকভাবে উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। আবহাওয়া দফতরের তরফে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময় দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ অতি প্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাওবৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে অতি সামান্য।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৫) | (২৬.৩ ) |
| বহরমপুর | (৩৪) | (২৮) |
| বাঁকুড়া | (৩২.৫) | (২৫.৭) |
| বর্ধমান | (৩৫.৪) | (২৫.৪) |
| কোচবিহার | (৩২.১) | (২৮.১) |
| দার্জিলিং | (২১.২) | (১৭ ) |
| কালিম্পং | (২৭) | (২১.৮) |
| দিঘা | (৩৫.২) | ( ২৭.২) |
| কলকাতা | (৩৩.৭) | (২৭.৬) |
| দমদম | (৩৫) | (২৭.৪) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ( ২৭) |
| মালদহ | (৩৪.৩) | ( ২৭.৯) |
| মেদিনীপুর | (৩৪) | (২৬.৮) |
| শিলিগুড়ি | (৩৫.৭) | ( ২৮.৪) |
| শ্রীনিকেতন | (৩৩.৪) | (২৬.৪) |
| সুন্দরবন | (৩৩.৫) | (২৭.৫) |












Click it and Unblock the Notifications