West Bengal Weather: মঙ্গলবার থেকে জেলায় জেলায় অরেঞ্জ অ্যালার্ট! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি। ভোরে মালদহ ও উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস। এদিন উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার জেলাগুলিতে একই পরিস্থিতি তৈরি হতে পারে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা ছিল মঙ্গলবারেও।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications