West Bengal Weather: আবহাওয়ার ভোল বদল! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: ভারী-অতিভারী বৃষ্টি থেকে আপাতত নিস্তার নেই উত্তরবঙ্গের পাঁচ জেলার। অন্যদিকে ভারী বৃষ্টি থেকে আপাতত মুক্তি দক্ষিণবঙ্গের। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৫ মিলি।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটিও আপাতত উত্তরে হিমালয়ের পাদদেশ অবস্থান করছে।












Click it and Unblock the Notifications