West Bengal Weather: বুধবারও ৫ জেলায় মুষলধারায় ও ১০ জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: দেশের একটা বড় অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে কিংবা বিদায় নিতে শুরু করেছে। কিন্তু সেই মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টি চলছে বাংলার জেলায় জেলায়। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে বুধবারেও ৫ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য জলপাইগুড়ি ও কালিম্পং-এ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেও কোনও পূর্বাভাস সেই।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৮.৮) ২৪.২ (২৫.১)
বহরমপুর (৩২.৬) ২৬.৬ (২৭)
বাঁকুড়া (২৯.৮) ২২.৯ (২৪.৪)
বর্ধমান (২৯) ২৪ (২৩.৮)
কোচবিহার (৩২.৭) ২৫.৪ (২৬)
দার্জিলিং (২৩.৪) ১৬.২ (১৫.৬)
কালিম্পং (২৫) ২১ (২০.৫)
দিঘা -------- ২৬.৩ (২৫.৩)
কলকাতা (২৯.১) ২৬.১ (২৬.১)
দমদম (৩০.৫) ২৬.২ (২৬.৬)
কৃষ্ণনগর (৩১.৪) ২৫.৪ (২৫.২)
মালদহ (৩২.৮) ২৫.৯ (২৬.৭)
মেদিনীপুর (৩০) ২৪.৭ (২৫.৮)
শিলিগুড়ি (৩৫.৪) ২৭.৬ (২৬.২)
শ্রীনিকেতন (৩০) ২৫.২ (২৬)
সুন্দরবন (৩১) ২৫.৫ (২৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+