West Bengal Weather: গভীর নিম্নচাপ থেকে অতিভারী বৃষ্টি! ৫ জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট
West Bengal Weather: উত্তর বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। তবে বাংলার ক্ষেত্রে তা ৫ জেলায় হতে পারে। যে কারণে সতর্কতা জারি করা হয়েছে। এর অভিমুখ রয়েছে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও নদিয়া ও মুর্শিদাবাদকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১১.৩ মিমি।












Click it and Unblock the Notifications