বাংলায় শীতের ইনিংস শুরু টি-২০-র মেজাজে! আবহাওয়ার রিপোর্ট কোন সুখবর দিচ্ছে
ডিসেম্বরের পিচে আচমকা দুর্দান্ত ছয় হাঁকিয়ে ইনিংসে ফিরল শীত! ডিসেম্বর শুরু হয়ে গেলেও বছরের শেষের দিকে কলকাতা সেভাবে জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করতে পারছিলনা দেখে বাঙালির আক্ষেপ তো ছিলই!
ডিসেম্বরের পিচে আচমকা দুর্দান্ত ছয় হাঁকিয়ে ইনিংসে ফিরল শীত! ডিসেম্বর শুরু হয়ে গেলেও বছরের শেষের দিকে কলকাতা সেভাবে জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করতে পারছিলনা দেখে বাঙালির আক্ষেপ তো ছিলই! আলমারি থেকে মোটা উলের সোয়েটার ডিসেম্বরেই যদি বের না করা যায়, তাহলে তা কিসের শীত? এমন প্রশ্ন বহু কলকাতাবাসীর মুখেই ঘোরাফেরা করছিল। আর সেই পরিস্থিতিতে কার্যত স্লগ ওভারে স্টেপ আপ করে ওভারবাউন্ডারি হাঁকিয়ে দিয়েছে কনকনে ঠান্ডা!

৪৮ ঘণ্টায় নামবে তাপমাত্রার পারদ
আগামী ৪৮ ঘণ্টায় শহরে নামবে তাপমত্রার পারদ । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ .৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাই রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে কার্যত টি ২০ মেজাজে শীত জাঁকিয়ে পড়তে চলেছে রাজ্যে।

শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ কত?
শহরের বাতাসে এদিন আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৯ শতাংসের আশপাশে ঘোরাফেরা করবে। আজ মেঘলা আকাশ সেভাবে কলকাতা দেখতে পাবে না বলেই জানা যাচ্ছে।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
আদামী ৪৮ ঘণ্টায় সিকিম সংলগ্ন উত্তরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। উত্তরের বিভিন্ন জেলার পাশাপাশি রাজ্যের দক্ষিণাংশের একাধিক জেলাতেও আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে রাস্তা ঘনিয়ে নামতে পারে কুয়াশা।

দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একনজরে
বাঁকুড়ায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি, সর্বোচ্চ ছিল ২৭ ডিগ্রি। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। বর্ধমানে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরা ফেরা করছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ ডিগ্রির আশপাশে। শ্রীনিকেতনের সর্বিনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছেপিঠে।

জম্মু ও কাশ্মীর ঢেকেছে বরফের চাদরে
ইতিমধ্যেই শ্রীনগরের আশপাশে তাপমাত্রা মাইনাস ২৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। উপত্যকার বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের রিপোর্টে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দিল্লি চণ্ডীগড়েও।












Click it and Unblock the Notifications