Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জোড়াফলায় উধাও কনকনে ঠান্ডা, চলবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার আপডেট

West Bengal Weather Update: ডিসেম্বরের শেষ সপ্তাহে এসেও উধাও কনকনে ঠান্ডা (Winter)। বরং শীতের মরসুমে ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) দেখল বাংলা। শনিবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়া বদল নেবে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি করে কমতে পারে রাতের তাপমাত্রা (Temperature downfall)। কিন্তু তারপর ফের ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে। একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ২৭ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া।

weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট একটি নিম্নচাপ (Depression) রয়েছে। তামিলনাড়ু উপকূল থেকে অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে সেটি। যার জেরেই বাংলাতেও বৃষ্টির ভ্রুকুটি। রবিবারও আকাশ মেঘলা থাকবে। অপরদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেও উধাও হয়ে গিয়েছে কনকনে শীত। পশ্চিমী ঝঞ্ঝা কাটলে তবেই ফের জাঁকিয়ে শীত পড়তে পারে বাংলায়।

রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বড়দিনের (Christmas Weather) বাকি আর তিন দিন। বড়দিনে কনকনে ঠান্ডা থাকবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ২৫ ডিসেম্বর তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বড়দিনে নেই কোনও বৃষ্টির সম্ভাবনাও। তবে জাঁকিয়ে শীত সেদিন না থাকলেও তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টি না হলেও বাংলা জুড়ে থাকবে কুয়াশার দাপট। ঘন কুয়াশার জেরে কমবে দৃশ্যমানতা। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। যার জেরে প্রভাব পড়তে পারে রেল ও বিমান চলাচলে। তবে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জোড়া ফলা কাটলে তবেই কনকনে ঠান্ডা ফিরবে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+