West Bengal Weather Update: আরও একবার ১০ ডিগ্রিতে... মকর সংক্রান্তির আগে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
West Bengal Weather Update: বাংলায় ফের একবার পারদ পতনের পূর্বাভাস! জাঁকিয়ে ঠান্ডা না হলেও শীতের আমেজ আরও একবার ফিরবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। সামনেই মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে লাখো মানুষ পুণ্যস্নান সারবেন। সেই সময় আরও একবার বাংলাত পারদ নামতে পারে, পূর্বাভাস আবহাওয়াবিদদের।
এমনকি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে বলেও পূর্বাভাস (West Bengal Weather Update) । এক নজরে দেখে নিন উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা (West Bengal Weather Update) কমতে পারে। একেবারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতগে পারে। ঠাণ্ডার ভালো প্রভাব দেখা যেতে পারে পশ্চিমের বেশ কিছু জেলায়। এমনকি ১০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এই ঠান্ডা চার থেকে পাঁচদিনের বেশি স্থায়ী হবে না। এর অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আর এই কারণে ফের একবার তাপমাত্রা বাড়বে এবং কমবে ঠান্ডার আমেজ।
West Bengal Weather Update: তাপমাত্রা কমবে কলকাতাতেও
আগামি ২৪ ঘণ্টায় কলকাতাতেও তাপমাত্রা কমবে। মঙ্গলবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। আজ বুধবার থেকেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। ধাপে ধাপে তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগেই ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাত সহ একাধিক জেলা। সেই দৃশ্য ফের একবার দেখা যেতে পারে বলে পূর্বাভাস।
West Bengal Weather Update: উত্তরেও তাপমাত্রা কমবে
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে শিলা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। এক সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির কথাও বলা হয়েছে।
একই সঙ্গে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গেও। বিশেষ করে উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে বলেও পূর্বাভাস (West Bengal Weather Update)। ফলে সাবধান থাকার কথা জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications