West Bengal Weather Update: শীতের আশায় জল ঢেলে তাপমাত্রা ঊর্ধ্বগামী! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: এদিন প্রায় রাজ্য জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আগামী ৪৮ ঘন্টায় নতুন করে তাপমাত্রা .নামার সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের দুই জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৪) | ২০.৮ (১৯.৯) |
| বহরমপুর | (৩০) | ২৩.৬ (২৩.৪) |
| বাঁকুড়া | (৩১.৫) | ২০.১ (১৮.৭) |
| বর্ধমান | (৩১) | ২২ ( ১৭.৮) |
| কোচবিহার | (৩২.৬) | ১৯.৭ (১৭.৯) |
| দার্জিলিং | (২০.৪) | ১১.২ (১১.৪) |
| কালিম্পং | (২২) | ১৫ (১৪.৪) |
| দিঘা | (৩২.৪) | ২০.৬ (২০.৯) |
| কলকাতা | (৩০.৮) | ২৩.১ (২২.৭) |
| দমদম | (৩১.৯) | ২২.৬ (২১.৮) |
| কৃষ্ণনগর | (৩১.২) | ২২ (২২) |
| মালদহ | (৩১.৪) | ২৩.৬ (২৩.১) |
| মেদিনীপুর | (৩১) | ২১.৫ (২১) |
| শিলিগুড়ি | (৩৫) | ২০ (১৮.৫) |
| শ্রীনিকেতন | (৩০.২) | ১৯.৬ (১৯.২) |
| সুন্দরবন | (২৯) | ২১.৫ (২১.৫) |
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পূবালী এবং উত্তর-পূর্ব হাওয়ার দাপট রয়েছে দক্ষিণের রাজ্যগুলির ওপরে। যে কারণে ৩১ অক্টোবর তামিলনাড়ু, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল, মাহে এবং সাউথ ইন্টেরিয়র কর্নাটকে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১ ও ২ নভেম্বর হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।












Click it and Unblock the Notifications