West Bengal Weather Update: শুরু বৃষ্টি, বহু জায়গায় জমে গিয়েছে জল! বাংলায় ফের কবে জাঁকিয়ে ঠান্ডা?
West Bengal Weather Update: সাইক্লোন ফেনজলের (Cyclone Fengal) দাপট শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু-পুদুচেরিতে! প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণভারতের একাধিক এলাকা। যার জেরে একাধিক জায়গায় ইতিমধ্যে জল জমে গিয়েছে। ধীর গতিতে হচ্ছে যান চলাচল। মৌসম ভবনের পূর্বাভাস, আজ শনিবার বিকেলের মধ্যে পুদুচেরিতে ল্যান্ডফল ঘটবে সাইক্লোন ফেনজলের।
সরাসরি না পড়লেও, এই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যে বাংলায় পড়েছে। একদিকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি অন্যদিকে এক ধাক্কায় ২০ ডিগ্রির উপর উঠে গিয়েছে তাপমাত্রা (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি
গত কয়েকদিন ধরে টানা তাপমাত্রা কমছিল। একেবারে সকাল থেকে শীতের আমেজ দেখা গিয়েছে (West Bengal Weather Update) । কখনও ১৮ ডিগ্রি আবার কোনও কোনও জেলায় ১৬ ডিগ্রিতে নেমে যায় পারদ। দক্ষিণ ভারতে এই সাইক্লোনের জেরে দক্ষিণবঙ্গে বাধা হয়ে দাঁড়িয়েছে শীত। বাংলার আবহাওয়ায় বড় বদল দেখা যায়।
হু হু করে বাড়তে শুরু করে তাপমাত্রা। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৪.৫ ডিগ্রি বেশি বলে জানাচ্ছে আলিপুর হাওয়া। পরিস্থিতি যা আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে মূলত সাইক্লোন ফেনজলের জন্ম।
ফলে ঠান্ডা বাংলায় ঢুকতে পারছে না। দক্ষিণে সাগরের দিক থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। আর তার জেরেই উপকূল সংলগ্ন চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এমনকি কলকাতা এবং শহরতলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।
West Bengal Weather Update: কোন জেলায় কি অবস্থা -
- বাঁকুড়াঃ সকাল থেকে মেঘলা আকাশ, ভোর সাড়ে পাঁচটা থেকে ইলশে গুঁড়ি বৃষ্টি। তবে তা উল্লেখযোগ্য নেই। ঠাণ্ডার প্রভাব একদমই নেই। হাওড়ায় আকাশ মেঘলা। সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল। রোদের দেখা নেই।
- পূর্ব মেদনীপুর জেলা জুড়ে সকাল থেকেই সূর্যের দেখা নেই, আকাশ মেঘাচ্ছন্ন। ভোরে হালকা বৃষ্টিপাত হয়। তবে ভারী বৃষ্টিপাত এখনও পর্যন্ত দেখা যায়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন। যেহেতু শনিবার তাই সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কিছুটা বেশি।
West Bengal Weather Update: কবে পড়বে ঠাণ্ডা?
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে অবস্থান উন্নতি ঘটবে। এরপর থেকে ফের একবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications