West Bengal Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির নীচে নেমে যাবে তাপমাত্রা? কী বলছে জানেন আলিপুর হাওয়া অফিস

West Bengal Weather Update: আর মাত্র কয়েকটা দিন! একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বাংলায়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে বাংলার উপর থেকে কালো মেঘ কাটতে শুরু করতেই একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফে।

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাব কাটতে চলেছে। এমনকী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে জাঁকিয়ে শীত পড়ার একেবারে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে আভাস। ফলে আজ বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। সপ্তাহের শেষে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে। এমনকী সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রি নিচে পারদ নামতে পারে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমের জেলায় দশ ডিগ্রি বা তার নীচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

West Bengal Weather Update: কুয়াশার সতর্কতা

তিন জেলার ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে যাওয়া অফিস।ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর যাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

অন্যদিকে উত্তরবঙ্গেও হু হু করে কমছে তাপমাত্রা (West Bengal Weather Update) । তবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে।

বিশেষ করে পাঁচ জেলাতে ঘন কুয়াশা। যেমন - দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা থাকছে। বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+