West Bengal Weather Update: ঘূর্ণিঝড় মিধিলি আছড়ে পড়ার আগে কোথায় নামল তাপমাত্রা! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather Update: এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি না হলেও বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আবহাওয়া। এদিন বেশ কিছু জায়গায় তাপমাত্রা কমেছে। আবার কিছু জায়গায় তা বৃদ্ধি পেয়েছ।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে ওই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather Update

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আগামী দুদিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। পুরুলিয়ার তাপমাত্রা একই অর্থাৎ ১৬.১(-১) ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.২, জলপাইগুড়িতে ১৬.২, কালিম্পং-এ ১২.৮, শ্রীনিকেতনে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.৮) ১৮.১ (১৮.১)
বহরমপুর (২৯.২) ১৮.৬ (১৯)
বাঁকুড়া (২৯.৩) ১৮.৯ (১৬.৮)
বর্ধমান (৩১) ১৮ (১৭.৬)
কোচবিহার (৩০.৬) ১৪.৯ (১৫.৮)
দার্জিলিং (১৮.৬) ৯.২ (৯.৪)
কালিম্পং ( ২০) ১২.৮ (১৪)
দিঘা (২৯.৭) ২১.৪ (১৯)
কলকাতা (৩০.২) ২৩.৯ (২১.১)
দমদম (৩১) ২৩.১ (২১.৬)
কৃষ্ণনগর (৩০.৮) ২১
মালদহ (৩০.৬) ২০.৮ (২১.৩)
মেদিনীপুর (৩০) ২১.৫ (১৯.১)
পুরুলিয়া (৩০.৩) ১৬.১ (১৬.১ )
শিলিগুড়ি (৩২.৬) ১৬.২ ( ১৭.৪)
শ্রীনিকেতন (২৯.২) ১৯.২ (১৭)
সুন্দরবন (২৯.৫) ১৯.৫ (২০)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+