West Bengal Weather Update: দিনে গরম, সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ; চূড়ান্ত খামখেয়ালি আবহাওয়া, কী পূর্বাভাস?

West Bengal Weather Update: কখনও শীত। কখনও গরম। মাঘের শেষবেলায় চূড়ান্ত খামখেয়ালিপনা আবহাওয়ার। বৃহস্পতিবার বাড়ল তাপমাত্রা (Temperature Increase)। দক্ষিণবঙ্গে এদিন ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। কাল অর্থাৎ শুক্রবার থেকে ফের কমবে তাপামাত্রা। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের বিদায়পর্ব শুরু হবে আগামী সপ্তাহে। বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা (South Bengal Weather) থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের গড় তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৪ থেকে ৯৬ শতাংশ।

WEATHER

সপ্তাহান্তে শীতের আমেজ (Winter Spell) অনুভূত হবে। শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা উর্ধ্বমুখী হতে পারে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। মঙ্গলবার থেকে এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ পরের সপ্তাহেও আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে।

এদিকে কলকাতায় রোদের দেখা মিললেও, সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। অথচ জেলার বাকি অংশে রোদ ঝলমলে আবহাওয়া। শুক্রবার থেকে আকাশ পরিষ্কারই থাকবে। পূর্ব বাংলাদেশ ও অসমের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।

এদিকে, দক্ষিণবঙ্গের ৯ জেলা ও উত্তরবঙ্গের তিন জেলাতে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ৩ জেলা জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।

বাংলায় যখন আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে, তখন উত্তর ভারতজুড়ে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তাপমাত্রা আরও কমতে পারে দিল্লি-সহ গোটা উত্তর ভারতে। দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে কনকনে উত্তুরে হাওয়ার কারণে। উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থানে কনকনে শীতের মাঝেই ঘন কুয়াশা ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ঘন কুয়াশায় মোড়া থাকবে ওড়িশা ও হিমাচল প্রদেশও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+