West Bengal Weather Update: শনিবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather Update: বাংলাদেশে ঘূর্ণিঝড় মিধিলির ল্যান্ডফল হতেই আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব আর তেমন নেই। তবে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘলা আকাশ কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা রবিবার থেকে। ২৪ ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই তিন থেকে চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। সেই রাতের তাপমাত্রা আবার ৩-৪ ডিগ্রি কমে স্বাভাবিক হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আবহাওয়া শুষ্ক হলে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য হতে পারে।

West Bengal Weather Update

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বাকি সময়ের জন্য এবং শনিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বাকি সময়ের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের দু-তিন দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা তাপমাত্রা(০c)
আসানসোল (২৮.৭)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৮.৬)
বর্ধমান (২৮.৬)
কোচবিহার (৩০.৭)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং ( ২২.৫)
দিঘা (২৭.২)
কলকাতা (২৭)
দমদম (২৭.২)
কৃষ্ণনগর (২৮.২)
মালদহ (২৯.৪)
মেদিনীপুর (২৬.৬)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (৩৩.৮)
শ্রীনিকেতন (২৮.৩)
সুন্দরবন (২৯)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+