West Bengal Weather Update: গরমে হাঁসফাঁস করবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টিতে ভিজবে উত্তর; কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: পাকাপাকিভাবে বিদায় নিয়েছে শীত। ঝড় বৃষ্টির জেরে কিছুটা মনোরম হয়েছে আবহাওয়া। কিন্তু ভরা ফাগুনেই গরমে অস্বস্তি বাড়বে। বুধবার থেকেই বাড়বে গরম (Temperature Increase)। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাবে। বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নেওয়া যাক।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই চড়বে পারদ। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বাড়বে গরম। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

weather

মঙ্গলবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬২ শতাংশ। সার্বিকভাবে মনোরম থাকবে আবহাওয়া।

তবে বুধবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও শুক্রবার থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রবিবার ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে গরমজনিত অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজবে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও।

একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশাও থাকবে। মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে সেখানেও পারদ চড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়িতেও।

মৌসম ভবন জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতে আবহাওয়ায় বদল হতে পারে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ভারতজুড়ে আর্দ্রতা বেশি থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব ও হরিয়ানায়। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+