West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, মার্চেই ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা! কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: মার্চেই প্রবল গরমে (Extreme Hot) পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ। দোলযাত্রা ও হোলি উৎসবের আগেই চড়তে পারে পারদ। কলকাতায় (Kolkata Temperature) ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। এমনটাই অনুমান আবহাওয়া বিশেষজ্ঞদের। শনিবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। রাতেও গরম অনুভূত হবে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। এদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবার চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Thunderstorms) সম্ভাবনা রয়েছে।

৯ মার্চ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। এদিকে, অসমে রয়েছে একটি ঘুর্ণাবর্ত। যার জেরেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার আরও কমল দিন ও রাতের তাপমাত্রা। স্বাভাবিকের নিচে নেমেছে তাপমাত্রা। আপাতত পরিষ্কারই থাকবে আকাশ। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরে ও সন্ধেয় হালকা এবং মনোরম আবহাওয়া থাকবে। শনিবার থেকে দিনেরবেলায় উষ্ণতা বাড়বে। রাতে গরমের জেরে সামান্য অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
সপ্তাহের মাঝে তাপমাত্রা বেশ কিছুটা কমল। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ফের ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।
সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই রকম থাকবে। শনিবার থেকে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
শুক্রবার ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার তাপমাত্রা বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮২ শতাংশ থাকবে।
এদিকে মৌসম ভবন জানিয়েছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে কোঙ্কন উপকূলে। গোয়া, কর্নাটক, কেরলে গরম আরও বাড়বে। উইকেন্ডে তাপপ্রবাহ হতে পারে কোঙ্কন ও গোয়াতে। রবিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও।












Click it and Unblock the Notifications