West Bengal Weather Update: দোলে দহনজ্বালা দক্ষিণবঙ্গে! ৩৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, শুক্রবার থেকে বাড়বে গরম

West Bengal Weather Update: মার্চেই গরমে পুড়বে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বেশ ভালো গরম পড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল অর্থাৎ শুক্রবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরের সপ্তাহে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে আগামী সপ্তাহে বুধবার নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি বেড়ে যেতে পারে।

hot summer

পরের সপ্তাহেই তীব্র গরমে জেরবার হবে দক্ষিণবঙ্গ। বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। পরের সপ্তাহে শুক্র-শনিতে আরও চড়তে পারে পারদ। ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় জেলায় বাড়বে গরম। দোলে দহন জ্বালায় ভুগবে গোটা বাংলা।

এদিকে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, তখন উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রবিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩১ ডিগ্রি ও সোমবার ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+