Weather Update: ১০ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা! হবে তুষারপাত, বৃষ্টির মধ্যেই আবহাওয়া নিয়ে বড় ইঙ্গিত
West Bengal Weather Update: হঠাত আবহাওয়াতে বড় রদবদল! শীতের দুপুরে যখন রোদ ঝলমল আবহাওয়া উপভোগ করতে ব্যস্ত আম আদমি, সেই সময় একেবারে আঁধার নামল বাংলায়। শুরু হঠাত বৃষ্টি। সঙ্গে বইছে প্রবল ঠান্ডা। আর তাতেই শহরজুড়ে শিহরণ জাগাচ্ছে শরীরে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে ভারী নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। নেপথ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ।
হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আর তার জেরে বাংলায় আবহাওয়ার বড় বদল হয়েছে। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে (West Bengal Weather Update)।

এর প্রভাবে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। শধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আবহাওয়ার বড় বদলে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
বিশেষ করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা দেখা যাবে। যদিও কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে। দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটারের নিচে নামার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। তবে মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিস্থিতি ধীরে ধীরে বদল হবে আগামী বুধবার থেকে।
এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস, আগামী বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। আর এরপরেই হু হু করে কমবে পারদ। বিশেষ করে ১১ ডিসেম্বর বুধবার থেকে লাগাতার পাঁচ সাত দিন তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকি দক্ষিণবঙ্গের ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে। এমনকি আগামী শনি কিংবা রবিবারে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে এবং পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। ফলে সপ্তাহের শেষেই হাকিয়ে ঠান্ডা স্পষ্ট!
অন্যদিকে দার্জিলিং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশেষ করে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। শুধু দার্জিলিং নয়, কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায়। তুষারপাতের সম্ভাবনা বেশি সান্দাকফু ঘুম সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়।
একই সঙ্গে মঙ্গলবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা দেওয়া হয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকবে। দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে গেলেও অবাক হওয়ার কিছু নেই বলেই দাবি আবহাওয়াবিদদের।












Click it and Unblock the Notifications