West Bengal Weather: কলকাতায় মেঘলা আকাশে বাড়ল তাপমাত্রা, ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather Update: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস দুটি জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রা নামার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আগামী দিন চারেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা আগামী দিন চারেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.৮)
বহরমপুর ( ১৯.২)
বাঁকুড়া (১৭.১)
বর্ধমান ( ১৯)
কোচবিহার (১৬.৫)
দার্জিলিং (৯.৫)
কালিম্পং (১৪)
দিঘা (১৮.৫)
কলকাতা (২০.৮)
দমদম (২০.৭)
কৃষ্ণনগর (১৯.৮)
মালদহ (২১.৫)
মেদিনীপুর (১৯.২)
পুরুলিয়া (১৬.১)
শিলিগুড়ি (১৬.৪)
শ্রীনিকেতন (১৭.৪)
সুন্দরবন (১৯)












Click it and Unblock the Notifications