West Bengal Weather Update: দার্জিলিংয়ের তাপমাত্রা নামল একক সংখ্যায়! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather Update: আগামী দিন দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টির কথা বলা হলেও, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাপমাত্রার তেমন কোনও হেরফেরের পূর্বাভাস দেওয়া হয়নি। এদিন একমাত্র দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল এককের ঘরে।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

West Bengal Weather Update: পুরুলিয়ার তাপমাত্রা নামল অনেকটাই নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। পুরুলিয়ার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.১(-১) ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.৪, জলপাইগুড়িতে ১৫.৯, কালিম্পং-এ ১৪, শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ১৮.১ (১৭.৯)
বহরমপুর ১৯ (১৮.৮)
বাঁকুড়া ১৬.৮ (১৬.৩)
বর্ধমান ১৭.৬ (১৮)
কোচবিহার ১৫.৮ (১৫.৮)
দার্জিলিং ৯.৪ (১০.৪)
কালিম্পং ১৪ (১৫)
দিঘা ১৯ (১৮.৫)
কলকাতা ২১.১ (২১.১)
দমদম ২১.৬ (২১.১)
কৃষ্ণনগর (২০.৬)
মালদহ ২১.৩ (২১.৩)
মেদিনীপুর ১৯.১ (১৯.১)
পুরুলিয়া ১৬.১ (১৫.৫)
শিলিগুড়ি ১৭.৪ (১৬.৪)
শ্রীনিকেতন ১৭ (১৬.৬)
সুন্দরবন ২০ (২০)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩০.৮ (৩০.৫)
বহরমপুর ২৯.২ (২৯)
বাঁকুড়া ২৯.৩ (৩০.২)
বর্ধমান ৩১ (৩০)
কোচবিহার ৩০.৬ (৩০.৭)
দার্জিলিং ১৮.৬ (১৯.২)
কালিম্পং ২০ (২৩.৫)
দিঘা ২৯.৭ (৩১.২)
কলকাতা ৩০.২ (৩০.৩)
দমদম ৩১ (৩১)
কৃষ্ণনগর ৩০.৮ (৩০.৬)
মালদহ ৩০.৬ (৩০.৫)
মেদিনীপুর ৩০ (৩০)
পুরুলিয়া ৩০.৩ (৩০.৩)
শিলিগুড়ি (৩৩.১)
শ্রীনিকেতন ২৯.২ (২৯.২)
সুন্দরবন ২৯.৫ (৩০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+