West Bengal Weather Update: বসন্তেই ৪০ ছুঁইছুঁই হবে তাপমাত্রা, দোলের আগে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ৫ জেলায়

West Bengal Weather Update: বসন্তের আমেজ পুরোদমে আসার আগেই হুড়মুড়িয়ে চড়ছে পারদ। ভরা বসন্তেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই হবে তাপমাত্রা। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে বসন্ত উৎসবের আগে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ ওপরের চার থেকে পাঁচটি জেলায়। আপাতত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।

দোলের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। রবিবার কলকাতা-সহ গাঙ্গেয়বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সোম ও মঙ্গলবার তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা একলাফে ৩৫ ডিগ্রিতে পৌঁছতে পারে।

HOT

এমনকী সপ্তাহান্তে ৩৬ ও ৩৭ ডিগ্রিতে পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিন পরিষ্কার আকাশই থাকবে। তবে রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডুর উপকূল এলাকায়। এদিকে দোলের আগে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে মূলত ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

রবিবার সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফরাবাদ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী দিল্লির তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। এদিকে রবিবার থেকে বুধবারের মধ্যে তাপপ্রবাহে নাজেহাল হবে গুজরাটের বিস্তীর্ণ অংশ। কোঙ্কন উপকূল ও গোয়াতেও তাপপ্রবাহের পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+