West Bengal Weather Update: ২ দিনের মধ্যে তাপমাত্রায় পরিবর্তন, বৃষ্টি কোন কোন জেলায়? জেনে নিন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: মার্চের শুরু থেকেই প্রবল গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে গত কয়েকদিনে। তবে ফের পারদ ওঠানামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা (Rain Alert)। শনিবার উপরের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত মলদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা।

আগামী দু'দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে (Temperature Down) তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলেই পূর্বাভাস। কলকাতায় সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারদ। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে।
মঙ্গলবার কলকাতার (Kolkata Weather Forecast) সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি থাকবে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। মঙ্গল ও বুধবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।
শুক্র, শনি ও রবি এই তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ৪-৫ দিনে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মৌসম ভবনের পূর্বাভাস, কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন এবং গোয়াতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ ও সংলগ্ন এলাকায়। গোটা উত্তর ভারতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিল্লিতে কুয়াশার পরিমাণ বাড়বে বলেও সম্ভাবনা।












Click it and Unblock the Notifications