West Bengal Weather Update: দু থেকে তিনদিনের মধ্যেই...! বের করে ফেলুন গরম জামা, বড় পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: বাংলা থেকে কেটে গিয়েছে ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) প্রভাব। ধীরে ধীরে বদল হতে শুরু করেছে আবহাওয়ার। এমনকি আবহাওয়ার বদলও ঘটতে শুরু করেছে। সকালের দিকে গায়ে লাগছে ঠান্ডার আমেজ। তবে বেলা বাড়তেই ফের অস্বস্তিকর গরম। এই অবস্থায় কবে থেকে শীত পড়বে? জাঁকিয়ে ঠাণ্ডাই বা কবে থেকে পড়বে বাংলায়?

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update)। আগামী কয়েকদিনের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও (Rain Alert North Bengal)।

West Bengal Weather Update

গত কয়েক সপ্তাহ আগেই সাইক্লোন দানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়। সবথেকে বেশি প্রভাব পড়ে বাংলার উপকূল এলাকাতে। প্রশ্ন উঠতে শুরু করে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় শীতের বাধা হয়ে দাঁড়াবে? তা অবশ্য উড়িয়ে দেয় আলিপুর হাওয়া অফিস। জানিয়ে দেওয়া হয়, স্বাভাবিক ভাবেই ঠাণ্ডা পড়বে। তবে কখনও ঠাণ্ডা তো কখনও গরমে একটা অস্বস্তিকর পরিস্থিতি (West Bengal Weather Update) ।

এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, ধীরে ধীরে পরিস্থিতির বদল হচ্ছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু' থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। ফলে অস্বস্তিকর পরিবেশ কাটবে। অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায়। রাত পোহালেই ভাইফোঁটা। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনকি কয়েক ফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও।

West Bengal Weather Update:কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি আগামী সপ্তাহে আরও বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি হবে। তবে দক্ষিণের মতোই, উত্তরে কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। আর বৃষ্টি কমলেই বদল হবে উত্তরবঙ্গের আবহাওয়া। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+