Weather Update: দোলেই বাংলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে! হাওয়া অফিসের পূর্বাভাসে ঘুম উড়ছে বঙ্গবাসীর
West Bengal Weather Update: সকালের দিকে এখনও ঠান্ডা ঠান্ডা একটা ভাব! আর বেলা বাড়লেই গরম। আবার রাতের দিকে ঠাণ্ডার আমেজ। এক অদ্ভুত আবহাওয়া বাংলায়। তবে এমন পরিস্থিতি খুব শীঘ্রই কাটতে চলেছে। ধীরে ধীরে বাড়ছে গরম। গ্রীষ্মের দাবদাহের পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে।
দক্ষিণবঙ্গ জুড়ে গরম বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এমনকী আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। ফলে এবার দোল এবং হোলি উষ্ণ হতে চলেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আবার কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কেমন থাকবে পূর্বাভাস
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। সোমবার একাধিক জেলার তাপমাত্রা প্রায় ৩০ এর কাছাকাছি ছিল বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এমন ট্রেন্ড বজায় থাকবে। এমনকী পরিস্থিতি যা তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি পৌঁছে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।
শুধু তাই নয়, আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিহ্রি তাপমাত্রা বাড়বে। সামনেই দোল। সেই সময় গরমের অনুভূতি ভালোই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে বলেও পূর্বাভাস।
West Bengal Weather Update: কলকাতার তাপমাত্রা
আপাতত কলকাতাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু তাই নয়, ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু-তিন দিনে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে কলকাতার তাপমাত্রা। ফলে অহস্যকর দহনজ্বালা পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই অবস্থা থেকে এখনই রেহাই নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।
West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবনবগের মানুষের জন্য স্বস্তির খবর। তবে রঙের উতসব মাটি হতে পারে বৃষ্টিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।, আগামী ৪৮ ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকী আগামী ১৪ মার্চ অর্থাৎ দোলের দিনেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্রিশঝটি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।












Click it and Unblock the Notifications