West Bengal Weather Update: বছর শেষে ১৪ ডিগ্রির নীচে নামবে পারদ! বৃষ্টি নিয়েও রইল বড় আপডেট

West Bengal Weather Update: হাতে আর মাত্র কয়েকদিন, সামনেই বছর শেষ। তার আগেও ঠান্ডা নেই বঙ্গে। উলটে বঙ্গোপসাগরে ক্রমশ একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। একই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও৷ আর এই দুয়ের কাটায় বাংলায় বছর শেষেও একেবারে জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে একেবারে শেষবেলায় কিছুটা হলে ঘুরতে পারে খেলা।

কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়াবিদদের। তবে এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না।

West Bengal Weather Update

আবারও নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ার বড় বদল ঘটবে। বাড়তে শুরু করবে পারদ। এবার যদিও শীত লম্বা ইনিংস খেলবে বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানাচ্ছে, একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা।

এই দু'য়ের প্রভাবে বাধা পাচ্ছে উত্তরের হাওয়া। আর সেই কারণে বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারছে না। কার্যত মেঘলা আকাশ, এবং সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদরাও কার্যত বলছেন, এবার একেবারে অন্য ধরনের আবহাওয়া। ১৬ ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা। যেখানে এই সময় ১৪ ডিগ্রির কাছে থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা।

তবে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি অনেকটাই বদলে যাবে বলে ইঙ্গিত। আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার থেকে কিছুটা পারদ কমতে পারে। এক ধাক্কায় ১৪ ডিগ্রিতে পারদ নামতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও একবার ১০ ডিগ্রি ছুঁতে পারে বলেও পূর্বাভাস। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে সকালের দিকে কিছু কিছু জায়গায় কুয়াশার দাপ্ট থাকতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে কিছুটা হলেও উত্তরের জেলাগুলিতে মনোরম একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের এলাকায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেমন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে একেবারেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+