West Bengal Weather Update: আর মাত্র কয়েক ঘণ্টা, সোমবারেই বড় বদল আবহাওয়ায়? কতটা নীচে নামতে পারে পারদ?
West Bengal Weather Update: ধীরে ধীরে বদল ঘটছে আবহাওয়ার! পতন ঘটছে পারদের। এমনকি উত্তুরে হাওয়াও ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে বাংলায়। যার ফলে এক ধাক্কায় অনেক ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে বলেই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়ার।
সকালের দিকে এবং সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া শরীরে শিহরণ জাগাতে শুরু করে। যদিও বেলা বাড়তেই অস্বস্তিকর একটা গরম আবহাওয়া বজায় ছিল। এই অবস্থায় ঠিক কবে ঠান্ডা পড়বে তা নিয়ে শুরু হয় জল্পনা! এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো শোনাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: ২ থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে তাপমাত্রা
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আর মাত্র ২৪ ঘন্টা। আজ শনিবার এবং আগামীকাল রবিবারের পরেই বাংলায় শীত কড়া নাড়বে (West Bengal Weather Update)। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতেও ১৪ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণও ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে।
শুষ্ক আবহাওয়া আপাতত বজায় থাকবে বলেই পূর্বাভাস। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই রাতের তাপমাত্রায় বড় বদল আসতে পারে। এক ধাক্কায় তাপমাত্রায় ২ থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলেও পূর্বাভাস। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলেই দাবি।
West Bengal Weather Update: আবহাওয়ার বড় বদল
এমনকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার বড় বদল দেখা মিলতে পারে (West Bengal Weather Update)। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীতের অনুভূতি আরও প্রবল হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভা পড়বে বলেই দাবি।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
উত্তরের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা কমবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানকার জেলাগুলিতে ২ থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। নতুন করে সেখানে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২১ নভেম্বরের পর দার্জিলিং সহ বেশ কয়েকটি জায়গায় একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই খবর (West Bengal Weather Update)।












Click it and Unblock the Notifications