West Bengal Weather Update: ঊর্ধ্বমুখী তাপমাত্রায় ভোর থেকে ঝোড়ো হাওয়া! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ। মাঝে মধ্যে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে এদিন রাজ্য জুড়েই ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। ২৪ ঘন্টা পর থেকে এর পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

শুক্রবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দু-একটি জায়গাতেও বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া এই সময় শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ নভেম্বর শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather Alert: এবারও সাগরেই বাঁক, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি! যেসব জেলায় প্রভাবের আশঙ্কা
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।

উপকূলের জেলাগুলিতে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইছে। এই ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি হতে পারে। তবে ধীরে ধীরে তা বেড়ে ৫৫-৬৫ এবং ৭৫ কিমি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২১.৬ ( ১৮.১)
বহরমপুর ১৯.৪ (১৮.৬)
বাঁকুড়া ২০ (১৮.৯)
বর্ধমান ২১ (১৮)
কোচবিহার ১৮.৪ (১৪.৯)
দার্জিলিং ১০ (৯.২)
কালিম্পং ১২.৫ (১২.৮)
দিঘা ২২.১ (২১.৪)
কলকাতা ২৩.৬ (২৩.৯)
দমদম ২২.৯ (২৩.১)
কৃষ্ণনগর ২০.৮ (২১)
মালদহ ২২.৬ (২০.৮)
মেদিনীপুর ২২.৩ (২১.৫)
পুরুলিয়া ১৬.১ (১৬.১ )
শিলিগুড়ি ১৫.৮ (১৬.২)
শ্রীনিকেতন ২০.৫ (১৯.২)
সুন্দরবন ১৯ (১৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+