West Bengal Weather: আবহাওয়ার খামখেয়ালিপনায় কবে জাঁকিয়ে শীত? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather Update: অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে তাপমাত্রার ওঠা নামা চলতে থাকবে। এদিন এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রার ওঠা নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও সোমবার, মঙ্গলবার ও বুধবারের আবহাওয়াও শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর পরের তিন দিন অর্থাৎ ৩০, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর সোমবার, মঙ্গলবার ও বুধবারের আবহাওয়াও শুকনো থাকবে।

আগামী দু থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এরপর ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত জাঁকিয়ে শীতের কোনও পূর্বাভাস নেই।

Kolkata Weather: ভোরে ঠান্ডার আমেজ! এদিন কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২০.৮
বহরমপুর ২৪
বাঁকুড়া ১৯.২
বর্ধমান ২১.৬
কোচবিহার ১৭.৭
দার্জিলিং ১০.২
কালিম্পং ১৫
দিঘা ২২.৯
কলকাতা ২৩.৪
দমদম ২২.৬
কৃষ্ণনগর ২২.৬
মালদহ ২৩.৩
মেদিনীপুর ২২.১
শিলিগুড়ি ১৮.৩
শ্রীনিকেতন ২০.৩
সুন্দরবন ২৩

Weather Update: স্থলভাগের তাপমাত্রা নামল ১৩.২ ডিগ্রিতে! একনজরে বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (২৯.৪)
বর্ধমান (৩০)
কোচবিহার (৩২.১)
দার্জিলিং (১৯.৪)
কালিম্পং (২৩.৫)
দিঘা (৩২.৯)
কলকাতা (৩০.১)
দমদম (৩১.১)
কৃষ্ণনগর (৩১.৬)
মালদহ (৩১.৫)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩৩.৪)
শ্রীনিকেতন (৩১.২)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+