West Bengal Weather Update: সামান্য কমবে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়; জেনে নিন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা। পারা পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather office)। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। শুক্রবারই কমে যেতে পারে তাপমাত্রা। তবে এর জেরে তেমন শীত অনুভূত হবে না। রাজ্যের ২ জেলায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Kolkata and South Bengal Weather) জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার ১৮ ডিগ্রি, রবিবার ১৯ ডিগ্রি ও তারপর ২১ ডিগ্রিতে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা (Rain Alert) নেই। তবে উত্তরবঙ্গের (North Bengal Weather) দুই জেলায় হবে বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির (Light Rain Forecast) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আজ অর্থাৎ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার ওই দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দেখা মিলবে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে সেখানে।
বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এরপর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়নি ওই সমস্ত জেলাগুলিতে।












Click it and Unblock the Notifications