West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ও জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টি হবে একাধিক জেলায়, কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: শীত যেতেই গরমের অস্বস্তি মালুম হয়েছে। বসন্তের মনোরম আবহাওয়ার থেকেও বেশি গরম অনুভূত হচ্ছে জেলায় জেলায়। এরই মাঝে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbances) ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, রাজ্যে দোলাযাত্রার আগেই প্রবেশ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বৃষ্টিতে (Rain Alert) ভিজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা।

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে দোসর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, মলদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরেকটি ঘূর্ণাবর্ত। যার জেরেই চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে চার জেলায়। মূলত উত্তরবঙ্গের (North Bengal Weather) চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

rain

৮ ও ৯ তারিখ ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Thunderstorms) পূর্বাভাস রয়েছে। তবে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। এদিকে বসন্তের স্বস্তির আবহাওয়া উধাও হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় চড়বে পারদ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের প্রকট বাড়বে।

আগামী পাঁচদিন কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রায় কোনও বদল হবে না। বুধবার কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃহস্পতিবার তা সামান্য কম হলেও শুক্রবার থেকে টানা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।

তবে পরের সপ্তাহে আরও গরম পড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা একলাফে পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও ২৫ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি পেরিয়ে যেতে পারে। মার্চেই পারদ ঊর্ধ্বমুখী হবে। গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে রাজ্যবাসীর। এদিকে মৌসম ভবনের পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি ও সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+