আষাঢ়বেলার কলকাতা কি আজ বৃষ্টি ভিজতে চলেছে! সমুদ্র উপকূলে জারি সতর্কতা
দিঘার সমুদ্র শুক্রবার সকাল থেকেই ফুঁসতে শুরু করেছিল। শঙ্করপুরে ব্যাপক জলোচ্ছ্বাসও দেখা যায়।
দিঘার সমুদ্র শুক্রবার সকাল থেকেই ফুঁসতে শুরু করেছিল। শঙ্করপুরে ব্যাপক জলোচ্ছ্বাসও দেখা যায়। আর শনিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে সপ্তাহান্তে কলকাতার আকাশ মেঘলা করে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। পূর্বাভাসে কি উঠে আসছে দেখে নেওয়া যাক।

আবহাওয়া অফিস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তূলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা আজ কত থাকবে?
আবহাওয়ার পূর্বাভাস বলছে,এদিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৪ .২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে আজ শহরে থাকছে মাঝারি বৃষ্টিপাত। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে
৬৩ শতাংশ।

মৎসজীবীদের সতর্কতা
এদিন মৎসজীবীদের উদ্দেশে জারি করা হয়েছে সতর্কতা। ইতিমধ্যেই জলোচ্ছ্বাসের জেরে শঙ্করপুরের বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি।শুক্রবার থেকে এলাকায় রয়েছে সতর্কতা।












Click it and Unblock the Notifications