West Bengal Weather Update: বড়দিনে বাংলায় বৃষ্টির পূর্বাভাস! ভেস্তে যাবে তো সব মজা?

West Bengal Weather Update: বড়দিনেও (25th december 2024) জাঁকিয়ে শীত নেই বাংলায় (west Bengal)! এমনকি বছর শেষেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু থেকে তিন আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। এমনকী রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

ফলে জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়ছে না বলেই পূর্বাভাস। উলটে দক্ষিণের তিনজেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি রয়েছে কুয়াশার দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তুষারপাতের সম্ভাবনাও (West Bengal Weather Update) আছে।

West Bengal Weather Update

West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে শীত!

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে শীত ফের একবার প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, একাধিক জেলায় পারদ আরও উর্ধ্বমুখী হবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুরে বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথাও পূর্বাভাসে জানানো হয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলে যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

দক্ষিবঙ্গের মতোই কার্যত উত্তরবঙ্গেও ছবিটা এক (West Bengal Weather Update)! তেমন ঠান্ডার প্রভাব নেই। তবে রয়েছে অনুভূতি। একই সঙ্গে ব্যাপক কুয়াশার দাপট দেখা গিয়েছে। বিশেষ করে রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ব্যাপক কুয়াশা দেখা যায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এমনকী এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে বলেও পূর্বাভাস বলে জানানো হিওয়েছে। ফলে এই সময় সাবধানতা নেওয়ার কথা বলা হয়েছে।

West Bengal Weather Update: তুষারপাতের সম্ভাবনাও জানাচ্ছে হাওয়া অফিস

অন্যদিকে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়। সেই মতো দার্জিলিঙে আজ সোমবার হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাস (West Bengal Weather Update)। পাশাপাশি সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং সংলগ্ন এলাকায় পড়বে বলেও আলিপুর হাওয়া অফিসের তপ্রফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+