West Bengal Weather Update: সপ্তাহ শুরু হতেই বদলে গেল আবহাওয়া! রাস্তায় বের হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা
West Bengal Weather Update: কেটে গিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ! এখনও তেমন ভাবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি। সেভাবে এখনও শীতবস্ত্রের প্রয়োজন পড়েনি, সাধারণ চাদরেই গা ঢাকতে হচ্ছে সাধারণকে। দুদিন একটি ঠান্ডা অনুভূতি থাকলেও ফের বড় বদল আবহাওয়ায়।
মঙ্গলবার থেকে ঠান্ডার আমেজ কমতে শুরু করবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারনেই বঙ্গে ফের একবার ব্যাক গিয়ার দিয়েছে শীত (Winter)। তাহলে কবে ঠান্ডা পড়বে (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে একেবারে গভীর একটা নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত (West Bengal Weather Update) হচ্ছে। এরসঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। দু'য়ের কারণেই বাংলায় বাধা প্রাপ্ত হচ্ছে ঠান্ডা হাওয়া, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। আর সেই কারণেই আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal Weather Update) ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানানো হয়েছে। তবে শীত না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের জেরে আজ সোমবার থেকেই আবহাওয়ার বদল ঘটবে। বৃষ্টির পূর্বাভাস (Rain Update) দেওয়া হয়েছে (West Bengal Weather Update)। দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে। বৃষ্টি হবে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম,শ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে।
তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তি বাড়াবে। এবং তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে এই নিম্নচাপ এগিয়ে যেতে পারে বলেই খবর।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশ রয়েছে ঠান্ডার আমেজ (North bengal Weather Update) । একাধিক জেলার তাপমাত্রা নিম্নমুখী। প্রায় ১৬ ডিগ্রির কাছাকাছি অনেক জায়গায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত। এই সময় সবাইকে সাবধানে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় একেবারেই হালক থেকে একেবারেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে ।












Click it and Unblock the Notifications