West Bengal Weather Update: ৫-৬ জেলায় ঝেঁপে বৃষ্টি, ভেস্তে যাবে দোলের আনন্দ! জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: দোলে ব্যাপক গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতায় ৩৫/৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ উপরের পাঁচটি জেলায় হবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দোল উৎসবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশই থাকবে। জেলায় জেলায় সকাল ও সন্ধ্যেবেলায় মনোরম আবহাওয়া বিরাজ করবে। বেলা বাড়ার সঙ্গে বাড়বে গরম। খুব সকালে এবং সন্ধেবেলা হালকা মনোরম আবহাওয়া। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।

DOL RAIN

তবে পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। আগামী তিন দিন কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

এদিকে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১২ মার্চ। অসম ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। যার জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ।

বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর- এই ছয় জেলাতেই বজ্রবিদ্যুৎজ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি থাকতে পারে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ থাকার সম্ভাবনা। অন্যদিকে ভিনরাজ্যের মধ্যে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরালা ও মাহেতে এবং অরুণাচল প্রদেশে।

চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থান ও গুজরাটের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং ওড়িশা রাজ্যে। গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কঙ্কন ও গোয়াতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+