Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal weather Update: ঠান্ডার আমেজে বৃষ্টির পূর্বাভাস! কবে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু বাংলায়?

West Bengal weather Update: বাংলায় একেবারে শেষ পর্যায়ে ঠান্ডা! যাওয়ার আগে উত্তরে হাওয়া শরীরে শিহরণ জাগাচ্ছে। রবিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছে যায়। শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের বহু জেলাতেই তাপমাত্রা আরও নীচে নেমে যায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, এই পরিস্থিতি বেশিদিন থাকবে না।

আগামী কয়েকদিনের মধ্যেই আবার শীতের আমেজ কমবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের (West Bengal weather Update) তরফে।

West Bengal weather Update

West Bengal weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় বঙ্গে শীতের আমেজ থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট চলবে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal weather Update)। সেই মতো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না। সৌজন্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে ফের একবার তাপমাত্রার বদল ঘটবে। বাড়বে পারদ।

West Bengal weather Update: কলকাতাতেও সকালে শীতের আমেজ

রবিবার মহানগরের পারদ এক ধাক্কায় নেমে যায় ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। আর সেটাই ছিল ফেব্রুয়ারির শীতলতম ভোর কলকাতায়। আগামী ২৪ ঘণ্টায় শহর এবং শহরতলি ঠান্ডার আমেজ থাকবে। সকালের দিকে কুয়াশার পূর্বাভাসও থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal weather Update)।

West Bengal weather Update: বৃষ্টির সম্ভাবনা উত্তরে

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal weather Update)। পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। তবে খুব একটা জোরে বৃষ্টি হবে না বলেই মত হাওয়া অফিসের। একই সঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

West Bengal weather Update: ক্ষণস্থায়ী শীত

আবহাওয়াবিদরা বলছেন, ঠান্ডার আমেজ বেশিদিনের জন্য নয়। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এক ধাক্কায় ২ থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, ধীরে ধীরে শীত এবার বিদায় নেবে বাংলা থেকে। একেবারে শেষ পর্যায়ে রয়েছে ঠান্ডা (West Bengal weather Update), এরপরেই গরমের দিন শুরু হবে। আবহাওয়াবিদরা বলছেন, এবার গরম আরও ভয়ঙ্কর হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+