West Bengal Weather Update: হঠাৎ বৃষ্টি শহরে, আকাশ মেঘলা... এ কেমন আবহাওয়া? রইল বড় পূর্বাভাস
West Bengal Weather Update: দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে শীত! মাসের পর মাস কেটে গেলেও সেভাবে ঠান্ডাই পড়েনি। নতুন করে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা কম বলেও সম্প্রতি পূর্বাভাসে জানায় আলিপুর হাওয়া অফিস। এমনকি ধীরে ধীরে বাংলা থেকে যে শীত বিদায় নেবে সেই ইঙ্গিতও দেওয়া হয়। কিন্তু ফেব্রুয়ারি মাস পড়তেই হঠাত অন্য ছবি।
সকাল থেকেই কলকাতা এবং শহরতলির আকাশ মেঘলা। শুধু তাই নয়, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও (west Bengal weather Update) হয়েছে (Rain)। হঠাত এমন হাওয়া বদলের কারণ কি? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?

- west Bengal weather Update: কলকাতার তাপমাত্রা
শনিবার সকাল থেকেই আবহাওয়ার (west Bengal weather Update) বড় বদল। হঠাত করেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যদিও এহেন পরিস্থিতিতে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আজ শনিবার ২২ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার তাপমাত্রা। রীতিমত পাখা চালানোর অবস্থা! আবহাওয়াবিদরা বলছেন, এহেন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুধু মেঘলা আকাশই নয়, সঙ্গে দোসর কুয়াশা। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন কলকাতা এবং আশেপাশের এলাকা।
- west Bengal weather Update: দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা উপরের দিকে। নতুন করে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহে ঠান্ডার আমেজ বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা (west Bengal weather Update) । একই সঙ্গে কুয়াশার দাপটও চলবে বলে খবর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
- west Bengal weather Update: উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
অন্যদিকে ঘন কুয়াশার দাপট চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ইতিমধ্যে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। যেমন ঘন কুয়াশার সতর্কবার্তা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে আসতে পারে আশঙ্কা হাওয়া অফিসের। একই সঙ্গে মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি ((west Bengal weather Update) হাওউয়া অফিসের তরফে।












Click it and Unblock the Notifications