West Bengal Weather Update: ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়! প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতাও
West Bengal Weather Update: আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর ফলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও।
কলকাতায় সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে (West Bengal Weather Update) ।

একই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কিছু কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে (West Bengal Weather Update)।
বিশেষ করে করে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে। এমনকি কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে বলেও পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিঙ এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
এমনকী আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে বজ্রবিদ্যুত এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে, জানিয়েছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications