West Bengal Weather Update: বৃষ্টি হবে কলকাতা-সহ জেলায় জেলায়, ফেব্রুয়ারি চললেও বাড়বে গরম; জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: রাজ্যজুড়ে পারদ ওঠানামা অব্যাহত। যদিও এই সপ্তাহেই পাকাপাকিভাবে শীতের (Winter) বিদায় হবে। তবে তার সঙ্গে হবে বৃষ্টিও (Rain Forecast)। নতুন সপ্তাহেই আমূল বদলে যাবে আবহাওয়া। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে সপ্তাহের মাঝেই হবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের বিদায় হবে বৃষ্টির সঙ্গেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ জেলাগুলিতে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জোড়াফলার জেরেই বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ২০ তারিখও হবে বৃষ্টি।

Rain

সোমবারই রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

সোমবার রাত থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। গরম অনুভূত হবে। মঙ্গলবারও তা বজায় থাকবে। মঙ্গলবার বিকেলের পর থেকে আকাশে মেঘ পুঞ্জীভূত হবে। এরপর বুধবার বৃষ্টি হবে বঙ্গে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এরপর ফের শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলির (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন হালকা কুয়াশাও থাকবে বলে পূর্বাভাস। তবে বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে।

বৃষ্টির পর আর ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই রাজ্যে। অর্থাৎ, ফেব্রুয়ারি চললেও গরম পড়ে যাবে। যদিও উত্তরবঙ্গে (North Bengal Weather) কিছুটা কমেছে তাপমাত্রা। শিলিগুড়িতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। নতুন সপ্তাহে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে বিরাজ করবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। ২০০ মিটার বা তার নিচে নামতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+