কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো কোথাও ৫০ কিমি বেগে বইবে হাওয়া! রবিবারও তোলপাড় হবে বাংলা?

West Bengal Weather Update: আজ রবিবার বাংলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। মূলত। একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।

এর ফলেই আজ রবিবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে বেশ কিছু জায়গায় দমকা ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এক নজরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা

আজ রবিবার হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। এর প্রভাব পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে পড়বে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। শুধু তাই নয়, অন্যান্য বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শুধু আজ রবিবারই নয়, আগামী কাল সোমবারেও বজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে এর প্রভাব সবথেকে বেশি পড়বে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে আকাশ পরিষ্কারে সম্ভাবনার কথা জানানো হয়েছে।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার পরিস্থিতি

আজ রবিবারও কলকাতায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। আজ সারাদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ, আবার কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হিয়েছে।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের পরিস্থিতি

রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে বজ্রবিদ্যুত এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+