West Bengal Weather Update: কুয়াশার চাদরে মোড়া কলকাতা, সঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস! হঠাৎ আবহাওয়ার বড় বদল

West Bengal Weather Update: সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা কলকাতা এবং সংলগ্ন এলাকা। দৃশ্যমানতা এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে। কুয়াশা থাকলেও তেমনটা ঠান্ডা প্রভাব নেই। এমনকি গত কয়েকদিন ধরে যে ঠান্ডা একটা হাওয়া চলছিল সেটাও তেমনটা নেই।

এর মধ্যেই আজ সোমবার থেকে ফের একবার আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কিন্তু কেন এমন অবস্থা? একনজর জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়?

কলকাতা সহ দক্ষিণবঙ্গের (Kolkata-South Bengal Weather Update) একাধিক জেলায় কুয়াশার দাপট। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার ব্যাপক দাপট থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে বলেও সতর্কতায় (West Bengal Weather Update) জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

এমনকি কলকাতাতে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও একবার বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। শীত থাকলেও জাঁকিয়ে ঠান্ডার প্রভাব থাকবে না বলেই পূর্বাভাস। যদিও আগামী বুধবার থেকে ফের একবার পরিস্থিতির বদল হতে পারে। নামতে পারে তাপমাত্রা।

West Bengal Weather Update: একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) আবহাওয়াতেও বড় বদলের ইঙ্গিত। তুষারপাত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং'য়ে এই পরিস্থিতি হতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে দার্জিলিং ছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ ভাবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট অনেকটাই বেশি থাকবে বলে জানানো হয়েছে আলিপুর যাওয়া অফিসের তরফে। দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে আসতে পারে বলেও জারি সতর্কতা। একই ভাবে বুধবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়াতে বড় বদল হতে পারে বলেও জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+