West Bengal Weather Update: উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, মার্চের শুরুতেই গরম দক্ষিণে; জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: শুক্রবারই শেষ ফেব্রুয়ারি মাস। মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে ভালোই গরম (Summer) অনুভূত হতে চলেছে। মার্চের প্রথম সপ্তাহেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা (Temperature)। এদিকে দক্ষিণবঙ্গে গরমের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast)। তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের (North Bengal Rain Alert) চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Summer

শুক্রবার বজ্রপাতের (Thunderstorms) সঙ্গে বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও। শনিবারও বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে। হালকা বরফ পড়তে পারে উঁচু পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে উপকূল ও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে।

বেলা বাড়ার সঙ্গে বাড়বে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমেই বাড়বে গরমজনিত অস্বস্তি। বৃহস্পতিবার কলকাতা-সহ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে তা বেড়ে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে। শনিবার রবিবার ও সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে বলে পূর্বাভাস।

অর্থাৎ, আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। ৫ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে মার্চ মাসের শুরুতেই।

কলকাতায় যখন গরম সবে কড়া নাড়ছে, ততক্ষণে দিল্লির তাপমাত্রা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। গত ১৯ বছরে দিল্লিতে সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি ছিল এমাসেই। মহারাষ্ট্র ও গোয়াতেও গরম বাড়তে শুরু করেছে। জম্মু ও কাশ্মীরে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানে ১ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+