West Bengal Weather Update: মঙ্গলের রাতেই ভোলবদল আবহাওয়ার, বুধ থেকে নাগাড়ে বৃষ্টি; বাংলায় দুর্যোগের ঘনঘটা

West Bengal Weather Update: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বুধবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি (Rain Forecast)। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই ভোলবদল হবে আবহাওয়ার। শীতের বিদায়ের সঙ্গে দোসর হবে বৃষ্টি। তবে বৃষ্টিতে বাংলা ভিজলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই পূর্বাভাস।

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন ট্রপোস্ফিয়ারে উত্তর পূর্ব অসম বরাবর অবস্থান করছে। আর এর ফলেই বাংলা-সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে মোট ১৩টি রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর ফলেও বৃষ্টি হবে উত্তর ভারতজুড়ে।

RAIN

এরাজ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া জেলায়। বৃহস্পতিবারেও খানিকটা কম হলেও চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সপ্তাহান্তে শনি ও রবিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হবে বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal Weather)।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে। দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দার্জিলিংয়ে ঘন কুয়াশাও থাকবে বলে পূর্বাভাস। এছাড়া দুই দিনাজপুর ও মালদহে কুয়াশা বেশি থাকবে বলে জানিয়ছে হাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। গোটা সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের দেখা যাবে না। অন্যদিকে মঙ্গলবার শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে অগ্রসর হওয়ায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে ঘূর্ণাবর্তের কারণে বাংলা তো বটেই, বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিম রাজস্থানেও বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+