রবিবাসরীয় বৃষ্টির সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়ও কি ভিজবে কলকাতা! কী বলছে আবহাওয়া পূর্বাভাস

রবিবার সকাল থেকেই প্রকৃতি জানান দিয়েছে শ্রাবণ নিজের সমস্ত রূপ-রঙ নিয়ে হাজির। রাজ্যের দক্ষিণ প্রান্তে পা রেখে সেভাবে নিজেকে প্রথমের দিকে জাহির না করলেও, মাসের শেষ প্রান্তে এসে শ্রাবণ এখন বর্ষণমুখর।

রবিবার সকাল থেকেই প্রকৃতি জানান দিয়েছে শ্রাবণ নিজের সমস্ত রূপ-রঙ নিয়ে হাজির। রাজ্যের দক্ষিণ প্রান্তে পা রেখে সেভাবে নিজেকে প্রথমের দিকে জাহির না করলেও, মাসের শেষ প্রান্তে এসে শ্রাবণ এখন বর্ষণমুখর। আজ গোটা দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় কী হতে পারে , তা নিয়ে আলিপুর আবহাওয়া দফতর কী জানাচ্ছে একনজরে দেখে নেওয়া যাক।

রবিবাসরীয় বৃষ্টি

রবিবাসরীয় বৃষ্টি

এদিন সকাল থেকে শহর জুড়ে প্রবল বৃষ্টি। আগের পূর্বাভাস মতোই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয় । হাওয়া অফিসের পূর্বভাস মতো এদিন গোটা রবিবারই প্রবল পরিমাণে বৃষ্টি শুরু হওয়ার কথা। আর তাই চলছে গোটা শহর জুড়ে।

শহরের তাপমত্রা

শহরের তাপমত্রা

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোর ফেরা করেছে ৩৫ ডিগ্রির আশপাশে। গোটা শহর জুড়ে বৃষ্টির পাশপাশি, কলকাতা, সংলগ্ন জেলাতেও হয়েছে চরম বৃষ্টিপাত। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের অক্ষরেখার জেরে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে
বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে রবিবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে চলেছে শ্রাবণের শেষ বেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+