নভেম্বরের প্রথম রবিবারে আজ তাপমাত্রার পারদ কত! আবহাওয়ার রিপোর্ট কী জানাচ্ছে
নভেম্বর মাসের প্রথম দিক মানেই মিঠে রোদ পুহিয়ে বেলার দিকে কমলা লেবুর স্বাদ নেওয়ার পালা! আর শীতের রবিবাসরীয় আমেজ মানে তো.. বাঙালির হেঁসেলের ভুরিভোজের মধ্যে অবশ্যই থাকবে শীতের সব্জি। আর মধ্যাহ্নভোজে তা খেয়েদেয়েই রবিবারের দুপুরে একটু রোদ পুহিয়েই গল্পের বই পড়তে বহু বাঙালিই ভালোবাসেন! তবে সেসব হওয়ার উপায় কই? রোদের যা তেজ, তাতে তা 'পোহানোর' উপায় নেই! নভেম্বররের প্রথম সপ্তাহেও শীতের মেজাজের দেখাই মিলছে না শহর কলকাতায়। আবহাওয়া দফতরের রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।

নভেম্বরের প্রথম রবিবারের তাাপমাত্রা কেমন শহরে?
আবহাওয়ার রিপোর্ট বলছে, নভেম্বর মাসের প্রথম রবিবর অর্থাৎ ৩ রা নভেম্বর তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির আশপাশে। সকালে এদিন সর্বোচ্চ তপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.৭ ডিগ্রিতে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২২.৬ ডিগ্রিতে।

আর্দ্রতার পরিমাণ কেমন?
এদিন শহরের আর্দ্রতার পরিমাণ থাকবে, সর্বাধিক ৯৪ শতাংশে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার ন্যূনতম পরিমাণ থাকবে ৫০ শতাংশ। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

মেঘলা আকাশ
এদিন সকাল থেকে মেঘলা আকাশ। তবে ভোরের দিকে মেঘলা আকাশে ঠাণ্ডার আমেজ থাকলেও বেলার দিক থেকে তাপমাত্রার পরিমাণ বাড়তে থাকায়, শীতের ঠাণ্ডা আমেজ উধাও হয়ে যায়।

বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে?
এদিনের আবহাওয়ার রিপোর্ট বলছে, নিম্নচাপ তৈরি না হলে কোনওমতেই সম্ভাবনা নেই বৃষ্টির। তবে এদিন আংশিক মেঘলা আকাশ থেকে কোনও মতেই বৃষ্টির সম্ভবানা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications