শহরের সর্বনিম্ন তাপমাত্রা একটু হলেও বাড়ল, অব্যাহত ঠাণ্ডার ছোবল
গত কয়েকদিনে যেভাবে ক্রমাগত নামছিল তাপমাত্রার পারদ, তাতে রীতিমত গায়ে বিঁধেছে ঠাণ্ডার কাঁটা। প্রবল ঠাণ্ডায় নাজেহাল অবস্থা ছিল রাজ্যের একধিক জায়গায়।
গত কয়েকদিনে যেভাবে ক্রমাগত নামছিল তাপমাত্রার পারদ, তাতে রীতিমত গায়ে বিঁধেছে ঠাণ্ডার কাঁটা। প্রবল ঠাণ্ডায় নাজেহাল অবস্থা ছিল রাজ্যের একধিক জায়গায়। তাপমাত্রার পারদ গত ৯ দিনে ক্রমাগত নামতে শুরু করে। আর তাতে এবছরের শীত বুঝিয়ে দিয়েছে , ঠাণ্ডায় রাজ্যবাসীকে কাবু করার সব রকমের রসদ নিয়েই সে হাজির হয়েছে!

তবে টানা কয়েকদিনের শীতের দাপট অব্য়াহত থাকার পর রবিবার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা চড়েছে । রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। য়া স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিকে, দুর্গাপুর,আসানসোল, বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সলেসিয়াস। রানাঘাটে পারদ নেমেছে ১০ডিগ্রিতে। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে দক্ষিণ ২৪ পরগনার সাগরে চলেছে মকরসংক্রান্তির পূণ্য স্নান।
গতকাল,শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জানা যায়, ২০০৪-এর রেকর্ড ভাঙার মুখে শীত, বাংলাদেশে ঘূর্নাবর্ত সত্ত্বেও নিম্নমুখী হয় পারদ। এদিকে , ঘন কুয়াশার দাপটে উত্তরভারত জুড়ে বিঘ্নিত রেল চলাচল। তার প্রভাব পড়েছে হাওয়ামুখী ট্রেনগুলিতেও। রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা দেরিতে চলছে। দুন এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে রয়েছে, যোধপুর এক্সপ্রেস ও ১০ ঘণ্টা দেরিতে চলছে।












Click it and Unblock the Notifications