বাংলায় করোনা দংশনের মধ্যেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! কোন বার্তা আবহাওয়ার
বাংলায় করোনা দংশনের মধ্যেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! কোন বার্তা আবহাওয়ার
আকাশের মেজাজ সেভাবে ভালো নেই! গোটা বাংলাতেই কার্যত আংশিক মেঘলা আকাশ। চৈত্র আসতেই বাংলা সহ গোটা বিশ্ব জুড়ে রোগের প্রাদুর্ভাব। করোনা আতঙ্কে কুপোকাত গোটা বাংলা। এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে বঙ্গে তেড়ে নামতে চলেছে বৃষ্টি।

৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত!
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। চৈত্রের মাঝেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হতে চলেছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।

তাপমাত্রায় কতটা প্রভাব পড়বে?
এমন বৃষ্টিতে কি গরমের দাপট কমবে? এপ্রশ্নের সদর্থক জবাব দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর বৃষ্টি হলেও তাপমাত্রার সেভাবে কোনও হেরফের হবে না । ফলে তাপনাত্রার পারদ একই থাকছে।

কেটেছে ভ্যাপসা গরম!
ইতিমধ্যেই রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সেভাবে ভ্যাপসা গরম নেই বললেই চলে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আর্দ্রতার পরিমাণ কত ছিল?
শহরের আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বাধিক ৮১ শতাংশ। আর নূন্যতম ২২ শতাংশ। সবমিলিয়ে শহর কলকাতায় আপাতত করোনা আবহে এই বৃষ্টি ঘিরে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications