West Bengal Weather Update: চলতি সপ্তাহেই বস্তাপচা গরম! একলাফে অনেকটা বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: রবিবার পর্যন্ত বাংলায় দুর্যোগের পূর্বাভাস ছিল। সেই মতো সোমবার থেকে উন্নতি হতে চলেছে আবহাওয়ার (Weather Forecast)। বৃষ্টি কমে গিয়েছে। বৃষ্টি কাটিয়ে সোমবার রোদের দেখা মিলবে বলেই পূর্বাভাস। আগামী তিন দিন আবহাওয়া শুষ্কই থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা (Light Fog) থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে ফের বদলাবে আবহাওয়া। ধীরে ধীরে রাজ্যজুড়ে উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বসন্তের আভাস মিলবে চলতি সপ্তাহেই। সপ্তাহান্তে আরও গরম অনুভূত হবে। সকালের দিকে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকেই একেবারে ক্ষীণ হয়ে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার কলকাতা-সহ (Kolkata Weather) গাঙ্গেয় বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবারও বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather) সিকিমে তুষারপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায়। সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়েছে। সোমবার শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
আগামী ২ মার্চ পর্যন্ত রাজ্যে কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা সামান্য কম হলেও সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
ওই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এরপর হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।












Click it and Unblock the Notifications