West Bengal Weather Update: চলতি সপ্তাহেই শীতের ইনিংস শেষ! ঘন কুয়াশা একাধিক জেলায়, কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: কনকনে ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbances)। গত ২ দিন শীতের আমেজ (Winter Spell) খুবই কম অনুভূত হয়েছে। তবে বৃহস্পতিবার কিছুটা কমল তাপমাত্রা (Temperature)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের যখন এই হাল, তখন উত্তরবঙ্গে ভালোই শীতের আমেজ অনুভূত হচ্ছে।

গত ২ দিন ধরে কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) রয়েছে স্বাভাবিকের চেয়ে উপরেই। কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্ঝা এসে বারবার উত্তুরে হাওয়ার পথ রুখে দিচ্ছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। চার পাঁচদিনে বড়সড় পরিবর্তন না হলেও সপ্তাহান্তে আবার কিছুটা ঠান্ডা পড়তে পারে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

winter

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয়বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মাঝে রবিবার ও সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে যাবে। অর্থাৎ শীতের আমেজ একটু হলেও ফিরতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।

শনিবার নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বলে পূর্বাভাস। আর তাই আগামী বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা উঠতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে থাকবে কুয়াশার দাপটও (Fog Warning)।

দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার (Dense Fog) সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশার সম্ভাবনা আরও বেশি থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। এই পাঁচ জেলায় ৫০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে দৃশ্যমানতা (Visibility)। বাকি জেলাগুলিতেও ২০০ মিটারের নিচে নামতে পারে দৃশ্যমানতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+