West Bengal Weather: উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৮-১৯-এর আশপাশে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: আপাতত বৃষ্টি থেকে রেহাই মিললেও, কবে শীত আসছে তা এখনই বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, সুন্দরবনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি নিচে। একই পরিস্থিতি জলপাইগুড়িতে। গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে ছিল বহরমপুরে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারে আবহাওয়াও শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর পরের তিন দিন অর্থাৎ ১ নভেম্বর, ২ নভেম্বর এবং ৩ নভেম্বর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারের আবহাওয়াও শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০.৭) | ১৯.৯ (২০.৪) |
| বহরমপুর | (২৯.৮) | ২৩.৪ (২৩.৮) |
| বাঁকুড়া | (৩০.৯) | ১৮.৭ (১৯.১) |
| বর্ধমান | (৩১) | ১৭.৮ ( ১৮.৬) |
| কোচবিহার | (৩১.৮) | ১৭.৯ (১৬.৯) |
| দার্জিলিং | (২০.৪) | ১১.৪ (১১) |
| কালিম্পং | (২৩) | ১৪.৪ (১৩.৮) |
| দিঘা | (৩২.২) | ২০.৯ (২০.৮) |
| কলকাতা | (৩০.১) | ২২.৭ (২১.৭) |
| দমদম | (৩১.৮) | ২১.৮ (২১.৪) |
| কৃষ্ণনগর | (৩১.২) | ২২ (২২.২) |
| মালদহ | (৩১) | ২৩.১ (২২.৪) |
| মেদিনীপুর | (৩১) | ২১ (২০.৩) |
| শিলিগুড়ি | (৩৩.৯) | ১৮.৫ ( ১৭.৬) |
| শ্রীনিকেতন | (২৯.৪) | ১৯.২ (১৯) |
| সুন্দরবন | (২৯) | ২১.৫ (২২.৫) |












Click it and Unblock the Notifications